ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
গণ অধিকার পরিষদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না: ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঘোষণা করেছেন যে, তার দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর-৩ (সদর) আসনে কোনো প্রার্থী দেবে না।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুরে তিনি এক অনুষ্ঠানে এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, "বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। এনসিপিসহ গণ অধিকার পরিষদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না।" তিনি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ জাতীয় নেতৃবৃন্দ, যারা গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ-আলোচনার নেতৃত্ব দিচ্ছেন, তাদের এলাকায় রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও মন্তব্য করেন।
নুর বলেন, "২৪-এর অভ্যুত্থানের আগে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউ সভা-সমাবেশ করতে পারিনি। এখন রাজনৈতিক দলগুলো সভা-সভাবেশ করছে, কেউ কোনো বাধা দিচ্ছে না।"
তিনি জানান, জুলাই সনদ গণভোটে প্রতিষ্ঠিত হবে এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে, যেখানে উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে ৫০টি সংরক্ষিত নারী আসনসহ ৩৫০ জন সদস্য থাকবেন। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের সদস্য হবে এবং জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
কৃষকদের সমস্যার কথা তুলে ধরে নুর বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয়, তখন সরকার এলসি ওপেন করেন, যার কারণে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না এবং কৃষিকাজে আগ্রহ হারায়। তিনি আরও বলেন, কৃষিপ্রধান দেশ হয়েও আমাদের পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, এতে উত্তরের মানুষ প্রতিবছর বন্যায় ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি শক্তিশালী পররাষ্ট্রনীতি ও নতুন কৃষিনীতি প্রণয়নের দাবি জানান।
নুরুল হক নুর তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "৫০ বছরের পুরনো রাজনীতি, দুর্নীতি আপনারা দেখেছেন। যারাই ক্ষমতায় গেছে সবাই একই পথে হেঁটেছে। তাই তরুণদের ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে। তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।" তিনি চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া সব কল-কারখানা পুনরায় চালুর দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, গণ অধিকার পরিষদের নির্বাহী সদস্য হাজী মো. কামাল, সহসভাপতি তোফায়েল আহম্মেদ রিয়াল, জেলা কমিটির উপদেষ্টা সারাফত হোসেন ও জেলা সাধারণ সম্পাদক গোলাম আযম প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের