ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায় হচ্ছে মুখোমুখি?
সরকার ফারাবী: ডিসেম্বর মাসে বাংলাদেশে ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল’ যেখানে অংশ নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার তরুণ তারকারা। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, আর ফাইনাল ম্যাচের দিন (১১ ডিসেম্বর) ঢাকায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি সাবেক অধিনায়ক কাফু।
কিংবদন্তির আগমন: কাফু আসছেন ঢাকায়
বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি যার, সেই কাফু এবার পা রাখছেন বাংলাদেশে। ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কিংবদন্তি ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় পৌঁছাবেন। দুই দিনের সফরে তিনি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন এবং চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। রোনালদিনহো ও এমিলিয়ানো মার্তিনেজের পর কাফুই হতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপজয়ী তারকা, যিনি বাংলাদেশের মাটিতে আসছেন।
অফিসিয়াল ঘোষণা ও বড় চমকের ইঙ্গিত
শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সব বিস্তারিত জানানো হয়। আয়োজক প্রতিষ্ঠান এএফবি প্রোমোশন ও এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ইভেন্টের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান। ভিডিওবার্তায় কাফু নিজেই বলেন, আমি কাফু, আসছি বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ।
এছাড়া আয়োজকরা ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা বা ক্লদিও ক্যানিজিয়া–এর যেকোনো একজনকেও এই ইভেন্টে আনার চেষ্টা চলছে।
তিন জাতির লড়াই, ফাইনাল ব্রাজিল–আর্জেন্টিনা
এই প্রতিযোগিতায় অংশ নেবে তিনটি দল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনা। অংশগ্রহণকারীরা মূলত অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২৩ স্তরের ফুটবলার। ২ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে ব্রাজিলের দল, ৩ ডিসেম্বর আসবে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেতিকো শারলন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবে সাও বার্নার্দো ক্লাব।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী:
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা
১১ ডিসেম্বর: ব্রাজিল বনাম আর্জেন্টিনা (ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান)
বাফুফের টেকনিক্যাল চেয়ারম্যান কামরুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের দলটি গঠিত হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে। আয়োজক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, লাতিন-বাংলা সুপার কাপ তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের এক বড় সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়