ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপ? ইতিবাচক ইঙ্গিত মিলেছে
স্পোর্টস ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপ জয় দিয়ে পেশাদার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করেছেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও তিনি নিশ্চিত করেননি। শেষবার মেসি জানিয়েছেন, বিশ্বকাপের সময় পুরোপুরি ফিট থাকলে তিনি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলবেন। অর্থাৎ, ‘যদি-তবে’র হিসাব এখনও চলমান। তবে এবার আসন্ন ফিফা মেগা ইভেন্টে তার খেলা নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। উন্মোচন অনুষ্ঠানে আর্জেন্টিনাসহ ২২ দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছেন। দৃশ্যপটে ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, অবসরপ্রাপ্ত বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আনহেল ডি মারিয়া এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। ভিডিওর কিছু মুহূর্তে খেলোয়াড়রা স্বল্প কথায় তাদের উত্তেজনা প্রকাশ করেছেন।
ভিডিওতে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসদের কিছু অংশ দেখা গেছে। এএফএ ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সুখের মুহূর্ত আসছে, আমি চার নম্বর চাই!’ কাতার বিশ্বকাপ জয় দিয়ে আলবিসেলেস্তেরা তৃতীয়বার বিশ্বশিরোপা জিতেছে। ভিডিওর শেষে এএফএ সভাপতি তাপিয়া বলেন, ‘আমি চার নম্বর চাই।’ এরপর মেসি নিজ হাতে কিছু কার্ড তুলে নেন এবং বলেন, ‘আমিও চাই।’
এই ভিডিওর মধ্য দিয়ে মেসি আসন্ন ২০২৬ বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নামবেন—এমনটাই মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এর আগে ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটি হবে অসাধারণ। বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল। আমার জন্য ২০২২ বিশ্বকাপ বিশেষ ছিল। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। ক্যারিয়ারের সবকিছু এই ট্রফি দিয়ে পূর্ণ হয়েছে।’
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপ দিয়েই বিশ্বসেরা নির্ধারণ ন্যায়সঙ্গত। মেসি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আমি সৌভাগ্যবান যে এর আগে সবকিছু অর্জন করেছি, ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে। জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছি। শুধু বিশ্বকাপ ছাড়া আর কিছু বাকি ছিল না।’
এদিকে, চলতি মাসে আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচ খেলবে। আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ রয়েছে। তার আগে দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মেসিও থাকলেও তিনি ম্যাচ খেলবেন কি না, তা এখনও অনিশ্চিত। কারণ তিনি বর্তমানে ইন্টার মায়ামি এমএলএসের প্লে-অফে খেলার জন্য ব্যস্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার