ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুটেক্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এবার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের মোট ৬৩০ আসনে শিক্ষার্থী নেওয়া হবে।
বিভাগ অনুযায়ী আসন বণ্টন হলো: ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
আবেদন শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১১ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। আবেদন ফি ৩০০ টাকা এবং শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১,২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষা ২০০ নম্বরের, যার মধ্যে গণিত, পদার্থ, রসায়ন প্রতিটি ৬০ নম্বর এবং ইংরেজি ২০ নম্বর। পরীক্ষা হবে ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সিলেবাস অনুযায়ী, প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি দুই ভাষায় হবে।
লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২১ ডিসেম্বর এবং প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলাফল ২৫ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক