ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
চূড়ান্ত হলো টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপের ৮ ভেন্যু
স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের পুরুষদের টি২০ বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। ভারতের পাঁচটি শহর এবং শ্রীলঙ্কার দুটি শহর এই টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতীক্ষিত এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল খেলা হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইসিসি আগামী সপ্তাহে টুর্নামেন্টের পূর্ণ সূচি প্রকাশ করবে।
ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই এবং শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডি নির্বাচিত ভেন্যু। ভারত ও পাকিস্তান নিজেদের দেশে একে অপরের ম্যাচ আয়োজন না করার পূর্বনির্ধারিত নীতি অনুসারে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান ফাইনালে পৌঁছালে সেটিও শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে।
২০ দলীয় এই বিশ্বকাপ চারটি গ্রুপে বিভক্ত হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি দল থাকবে। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সুপার এইটে প্রবেশ করবে, এবং সেখানে আবার দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুপার এইটের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনাল জয়ীরা লড়বে ফাইনালে।
আগের আসরের সেরা সাত দল স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। টি২০ র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড সরাসরি কোয়ালিফাই করেছে। এছাড়া কানাডা, ইতালি (প্রথমবারের মতো), নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতও টুর্নামেন্টে খেলবে।
২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত এবার নিজেদের মাঠে শিরোপা রক্ষার মিশনে থাকবে। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে ভারত বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত