ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
মুখোমুখি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: ঢাকায় ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক চমকপ্রদ আয়োজন এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজন করছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। আগামী ৫ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার, যেখানে মুখোমুখি হবে তিনটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, এবং বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে খেলবেন দেশের সাবেক তারকা ফুটবলাররা, যারা একসময় মাঠ মাতিয়েছেন জাতীয় দলে। প্রতিটি দল তাদের নিজ নিজ জাতীয় জার্সি পরে মাঠে নামবে, যাতে আন্তর্জাতিক রঙ ও আবেগের এক অনন্য সংমিশ্রণ দেখা যাবে।
এই টুর্নামেন্টের অনুমোদন ইতিমধ্যে পাওয়া গেছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। ফলে এটি হবে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত এক আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিযোগিতা।
বিশেষ চমক হিসেবে ব্রাজিল দলে যোগ দিচ্ছেন কিংবদন্তি ফুটবলার কাফু, যিনি দুইবারের বিশ্বকাপজয়ী ও ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে এক অনন্য নাম। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে, ফলে দর্শকদের জন্য থাকবে তিনটি হাই-ভোল্টেজ ম্যাচের রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আয়োজকরা জানিয়েছেন, সুপার কাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এছাড়া, ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়ামটি এই টুর্নামেন্টের জন্য সংরক্ষিত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত