ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কালচারাল ফ্যাসিস্টরা মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ভবঘুরে, অবৈধ দোকান ও মাদকবিরোধী অভিযান চালানো ডাকসুর সদস্য এ বি জুবায়ের ও সর্বমিত্র চাকমার পাশে দাঁড়িয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, একদল ‘কালচারাল ফ্যাসিস্ট’ চক্র পরিকল্পিতভাবে জুবায়ের ও সর্বমিত্রের বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালাচ্ছে।
ভিপি সাদিক লিখেছেন, এই গোষ্ঠী ক্রমশ উগ্র ও সহিংস অবস্থান নিচ্ছে। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতার দাবি তুললেও বাস্তবে ব্যক্তিদের ‘দানব’ বানানোর চেষ্টা করছে এবং শিল্পকে ব্যবহার করছে আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকান উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্ট চক্র ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে। তারা কথিত সুশীল খোলস ছেড়ে উগ্রতা ও হিংসাত্মক মনোভাব দেখাচ্ছে।
সাদিক কায়েম তার পোস্টে আরও লেখেন, এই কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের রাজনীতি শুরু করেছে—মানুষকে দানব হিসেবে দেখিয়ে হত্যাযোগ্য করার অপপ্রয়াসে লিপ্ত হচ্ছে। শিল্পকে ব্যবহার করছে সন্ত্রাস প্রচারের মাধ্যম হিসেবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবেলা না করে যদি কেউ হত্যাযোগ্য করার মিশনে নামে, তবে হাসিনার পরিণতিই তাদের অপেক্ষা করছে। নতুন বাংলাদেশে সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)