ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিভিও পেট্রোকেমিক্যালের ১০৫% রেকর্ড মুনাফা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সমাপ্ত ৩০ জুন, ২০২৫ অর্থবছরে ৬৩ শতাংশ মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১০৫ শতাংশ মুনাফা বৃদ্ধি দেখিয়েছে। এটি কোম্পানিটির প্রান্তিকভিত্তিক রেকর্ড মুনাফা।
বুধবার (০৫ নভেম্বর) শেয়ারবাজারের ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের ২ কোটি ৫৫ লাখ টাকার চেয়ে অনেক বেশি। ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের ৯২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৮৮ পয়সায় উন্নীত হয়েছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ কোটি ২৮ লাখ টাকা হয়েছে, যা গত অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ২৫ কোটি ৬৮ লাখ টাকা। শেয়ারবাজারের কাছে দেওয়া ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং কাঁচামালের খরচ কমে যাওয়ার কারণেই টার্নওভার ও মুনাফা এত বেড়েছে।
কোম্পানি আরও জানিয়েছে, শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ (এনওসিএফপিএস) গত বছরের একই প্রান্তিকের ৪৮ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৫১ পয়সায় দাঁড়িয়েছে। মূলত পাওনাদারদের এবং পরিচালন ব্যয় পরিশোধের চেয়ে ক্যাশ সংগ্রহ ভালো হওয়ায় এই উন্নতি সম্ভব হয়েছে।
সমাপ্ত ৩০ জুন, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। এই আয়ের ভিত্তিতে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ডিভিডেন্ড (১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ স্টক) সুপারিশ করেছে।
ডিএসই'র তথ্য অনুযায়ী, ২০১৬ অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর এবছরই তাদের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের