ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে মার্জার বা একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার (০৫ নভেম্বর) ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং একই সঙ্গে ব্যাংকগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের আওতায় আসা ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। সবগুলো ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত।
কেন্দ্রীয় ব্যাংক আজ এই ব্যাংকগুলোতে পৃথক পৃথক চিঠি দিয়ে সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৃথক পৃথক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজকের দিন অর্থাৎ ৫ নভেম্বর থেকেই এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে এই ব্যাংকগুলো ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে, যার প্রস্তাবিত নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার অংশ হিসেবেই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
এদিকে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে আজ বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জরুরি ভিত্তিতে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের তলব করেছেন। জানা গেছে, যদিও বৈঠকের আগেই ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের মাধ্যমে এ সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে। গভর্নরের এই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই ব্যাংক খাতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক