ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
এমপিও দাবিতে নন-এমপিও শিক্ষকদের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন নন-এমপিও শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকার স্বীকৃতি দিলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই মেরুদণ্ড আজ ভেঙে পড়ার উপক্রম। শিক্ষকরা জীবিকা ও সম্মানের লড়াইয়ে পথে নেমেছেন। সরকার দ্রুত স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের সব শর্ত পূরণ করেছে। নিজেদের প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে, ভালো ফলাফল দিচ্ছে। তবু সরকারের কোনো উদ্যোগ নেই। আগে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, আমরাও এই দেশের নাগরিক। এক দেশের দুই নীতি আমরা মেনে নেব না। এবার আমরা মাঠে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন অব্যাহত থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি