ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নভেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটকে একত্রিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন। রোববার রাতে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। আমিনুল ইসলাম বলেন, “দেশের ৬৪টি জেলায় এবং ৮টি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। আমরা জেলা ক্রিকেট বোর্ডের সভাপতি, ক্রীড়া কর্মকর্তা, কোচ, নারী উদ্যোক্তা সবাইকে এক ছাদের নিচে আনতে চাই। সবাই মিলেই জানব, দেশের ক্রিকেটের আসল চাহিদা কী এবং বিসিবি কীভাবে সহায়তা করতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের ক্রিকেট সংগঠকরা এখন ছড়িয়ে-ছিটিয়ে আছেন। কনফারেন্সের মাধ্যমে আমরা একত্র হয়ে ক্রিকেটের ভবিষ্যৎ ভিশন ও মিশন ভাগাভাগি করব। জেলার ও উপজেলা পর্যায়ের ক্রিকেটের বর্তমান অবস্থা বোঝার পর যেখানে ঘাটতি আছে, সেখানে বিসিবি সহায়তা করবে।”
সভা সম্পর্কে আমিনুল ইসলাম আশা প্রকাশ করেন, “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনব, সম্পর্ক গড়ে তুলব এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নেব। দিনের শেষে সবাই ক্রিকেট উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল