ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই এলাকায় আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকবে বিদ্যুৎবিহীন দিন। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ধামরাই গ্রিডের ৩৩ কেভি ও রেডিও ৩৩ কেভি সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার চেষ্টা চলছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, কাজ চলাকালীন সময়ে ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ কেভি ও কালামপুর এলাকার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন থাকবেন।
এজিএম জিয়ারুল ইসলাম বলেন, “নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি