ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আজকের খেলার সময়সূচি (৩ নভেম্বর)
স্পোর্টস ডেস্ক: আজকের দিনটি খেলাধুলার ভক্তদের জন্য একেবারেই ব্যস্তময়। সকালে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ, আর রাতে ইউরোপজুড়ে ফুটবলের বড় বড় লিগের জমজমাট লড়াই। ক্রিকেটপ্রেমীরা যেমন উপভোগ করবেন ঘরোয়া টেস্ট ক্রিকেটের টানটান প্রতিযোগিতা, তেমনি ফুটবলভক্তরা রাতভর দেখতে পাবেন সিরি ‘আ’, প্রিমিয়ার লিগ ও লা লিগার আকর্ষণীয় ম্যাচগুলো।
ক্রিকেট
আজ জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামছে আটটি দল। সিলেটের মুখোমুখি ঢাকা, ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর, খুলনা লড়বে রাজশাহীর সঙ্গে এবং চট্টগ্রাম খেলবে বরিশালের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে, সরাসরি দেখা যাবে ইউটিউব/বিসিবি লাইভে।
ফুটবল
রাতের খেলায় ইতালির সিরি ‘আ’-তে আজ রয়েছে দুটি ম্যাচ। সাসসুয়োলা বনাম জেনোয়া ম্যাচ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, আর লাৎসিও বনাম কায়েরি ম্যাচ শুরু রাত ১টা ৪৫ মিনিটে। দুটি ম্যাচই সম্প্রচার করবে ডিএজেডএন (DAZN)।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে সান্ডারল্যান্ড ও এভারটন, ম্যাচটি শুরু হবে রাত ২টা, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।
লা লিগায় আজ মাঠে নামবে ওভিয়েদো ও ওসাসুনা, এই ম্যাচও শুরু হবে রাত ২টা, দেখা যাবে বিগিন অ্যাপ (BeIN App)-এ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়