ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা উধাও ৭ কোম্পানির
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদা ছিল তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার। যে কারণে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রি ছিল না। চাহিদার তোড়ে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- জেমিনি সি ফুডস, ফারইস্ট ফাইন্যান্স, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং, মুন্নু এগ্রো, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্মা এইডস এবং ফ্যামিলি টেক্স বিডি।
আলোচ্য ৭ কোম্পানির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে জেমিনি সি ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪০ টাকা ৫০ পয়সা থেকে ১৫৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৭ পয়সা থেকে ১ টাকা ১ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ২৫ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, ফার্মা এইডসের ৪১ টাকা বা ৭.৪৮ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ