ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
“হাসিনাকে আশ্রয় দিয়ে গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন করছে ভারত”
নিজস্ব প্রতিবেদক: ভারত যতদিন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যার মতো ঘটনাকে পরোক্ষভাবে সমর্থন করছে। তিনি বলেন, “ভারতের এই অবস্থান পরিবর্তন না হলে দুই দেশের সম্পর্ক শীতলই থাকবে।”
রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “একদল সংস্কারকে বানচাল করতে চাইছে, অন্য দল আবার নির্বাচন পিছিয়ে দিতে ব্যস্ত। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে, গণভোট নির্বাচনের দিনেও হতে পারে তাতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “সংস্কারের পক্ষে না থাকলে কারও সঙ্গে জোট সম্ভব নয়। সরকারের ভেতরের চাপেই বারবার সনদের টেক্সট পরিবর্তন করা হয়েছে। বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার যে বিধান ছিল, আমরা সেটির পক্ষেই আছি। এই ধারাটি বাদ দিলে আদেশের প্রতি সমর্থন পুনর্বিবেচনা করতে হবে।”
প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “নতুন দল হিসেবে সহযোগিতা পাওয়ার কথা থাকলেও আমাদের কাজে বাধা দিচ্ছে ইসি। শাপলা কলির সিদ্ধান্ত এক মাস আগেই দেওয়া যেত। আমরা শাপলাই চাই।”
তিনি বলেন, “গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সেটা বড় বিষয় নয়। কিন্তু জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসের হাতে জারি করতে হবে। যদি প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করেন, তবে সেটা হবে সংস্কারের কফিনে শেষ পেরেক।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা