ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নতুন অধিনায়কের নাম ঘোষণা, দলে ফিরছেন সাব্বির রহমান
সরকার ফারাবী: বাংলাদেশ ক্রিকেটে চলছে বড় ধরনের অস্থিরতা ও আত্মসমালোচনার সময়। সাম্প্রতিক সিরিজগুলোতে একের পর এক ব্যর্থতার পর এবার পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হোয়াইটওয়াশ এবং নেপালের কাছেও হেরে যাওয়া দলের বিপক্ষে সিরিজ হার সব মিলিয়ে জাতীয় দলে বড় রদবদলের আভাস স্পষ্ট। এ অবস্থায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই নাম সাব্বির রহমান ও নাজমুল হোসেন শান্ত।
সাব্বির রহমান ফিরছেন কি দলে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানকে ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনায় রয়েছে বোর্ড। দীর্ঘদিন ধরে তাকে দলে নেওয়ার পথে বাধা হয়ে ছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত কোচ, যিনি সাব্বিরের মতো আত্মবিশ্বাসী ও ‘অ্যাটিটিউডসম্পন্ন’ ক্রিকেটারদের নিয়ে সংশয়ে ছিলেন।
তবে সাম্প্রতিক ব্যর্থতা বিশেষত নেপালের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বোর্ডের ভেতরে মতামতের পরিবর্তন ঘটেছে। গত রাতেও সাব্বিরের ফেরার বিষয়ে বৈঠক হয়েছে বলে জানা গেছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে আগামী আয়ারল্যান্ড সিরিজের তিন ম্যাচের টি-টোয়েন্টিতে (চট্টগ্রামে দুটি, ঢাকায় একটি) সাব্বির রহমানকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।
টেস্ট দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
অন্যদিকে টেস্ট দলের নেতৃত্ব নিয়েও দীর্ঘদিন ধরে চলছিল বিতর্ক। বোর্ডের ভেতরের সিন্ডিকেট ও ‘কোরামবাজি’র প্রভাব নিয়ে বহু প্রশ্ন উঠেছে। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়ক করার। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি, বোর্ডের পরবর্তী সভার পর সেটি চূড়ান্ত হবে বলে ইঙ্গিত মিলেছে।
শান্তের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুযোগ। টেস্ট দলের নেতৃত্বে তার অভিজ্ঞতা না থাকলেও, দৃঢ় ব্যক্তিত্ব ও শৃঙ্খলাপূর্ণ মানসিকতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, শান্ত যদি বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও গোষ্ঠীদ্বন্দ্বের বাইরে থেকে নিজের ভূমিকায় দৃঢ় থাকতে পারেন, তবে টেস্ট দল নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।
পরিবর্তনের সন্ধিক্ষণে বাংলাদেশের ক্রিকেট
দেশের ক্রিকেট এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ব্যর্থতা, অন্যদিকে নেতৃত্বের নতুন দিগন্ত। সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন এবং নাজমুল হোসেন শান্তর মতো তরুণ নেতৃত্ব এই দুই দিক মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে সময়ই বলে দেবে এই সিদ্ধান্তগুলো কতটা ফলপ্রসূ হয়।
সবশেষে, ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বোর্ড যেন ব্যক্তিগত প্রভাব ও সিন্ডিকেটের বাইরে থেকে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)