ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নি’হত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলনের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পবিত্র একাদশী উপলক্ষে কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হাজির ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। অতিরিক্ত ভিড়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়ে মন্দিরে দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়। মানুষ নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলেন, সেই সঙ্গে কিছু নারীর হাতে পূজার ঝুড়ি ছিল। পরবর্তীতে ভিড় কমার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কেউ কাউকে উদ্ধার করতে পারছিলেন না। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘মিনি ত্রিরুপতি’ নামে পরিচিত এই মন্দিরটি সরকারি ব্যবস্থাপনাধীন নয়, জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। একাদশী উপলক্ষে প্রচণ্ড জনসমাগমের কথা জানা সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ প্রশাসনকে আগেভাগে কোনো তথ্য জানায়নি। দুর্ঘটনার সময় মন্দির এলাকায় নির্মাণ কাজও চলছিল।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি আর আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল