ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা দলের একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, এক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। তবে তারা এতে সফল হবে না। কারণ একাত্তরের মধ্যেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্র করছে, তারা একাত্তরকে ‘গোলমাল’ বলেছিল। জাতি সেই ইতিহাস ভুলে যায়নি।
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হত, তাহলে অপশক্তি মাথা চাড়া দিতে পারত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পিআর হবে কি না, সেই সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না—এভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ফখরুল বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করছি, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল