ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
জনগণ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গুণগত পরিবর্তন চায়: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকারও ছিল না। যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা স্বেচ্ছায় পালিয়ে যায়নি—তারা গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নে জড়িয়ে পড়েছিল। তাই জনগণ এখন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গুণগত পরিবর্তন চায়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে আস-সুফফা যুব ফাউন্ডেশন আয়োজিত ক্বেরাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক করে এ্যানি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত স্বার্থে কাজ করতে চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। তাই প্রত্যেক নেতাকর্মীকে সততা, সচেতনতা ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে এখনো নির্বাচিত সরকার নেই, নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে সমাজকে রক্ষা করা সবার দায়িত্ব। আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন সমাজে মাদকের মতো ব্যাধি ছড়িয়ে পড়তে না পারে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক কেবল একটি অপরাধ নয়; এটি সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি ও বাটপারির মতো অপরাধের জন্ম দেয়। তাই আমাদের বড় চ্যালেঞ্জ হলো—একটি মাদকমুক্ত সমাজ গঠন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে