ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটক ১৭ নারী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে বাংলাদেশি সন্দেহে ১৭ নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটক হওয়া নারীদের মধ্যে রয়েছে এক ৭ বছরের মেয়ে শিশু। পুলিশ জানিয়েছে, এই নারীরা সবাই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার শহরের চান্দলোদিয়া, কবুতরখানা, গোটা হাউজিং, চাণক্য অ্যাপার্টমেন্ট ও শিবশক্তি সোসাইটিতে অভিযান চালিয়ে এই নারীদের আটক করা হয়। অভিযানে সোলা থানার পুলিশ অংশ নেন।
বি ডিভিশনের পুলিশের এসিপি এইচএম কানসাগরা জানান, মোট ১৭ জন বাংলাদেশি নাগরিক, যারা গত ১০ দিন থেকে ৪ বছরের মধ্যে গুজরাটে প্রবেশ করেছিলেন, তাদের আটক করা হয়েছে। এছাড়া কিছু বাড়িওয়ালার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে, কারণ তারা ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য দেননি।
সোলা থানার ইন্সপেক্টর কে এন ভূকন বলেন, আমরা মূলত নারীদেরই পেয়েছি, কারণ তারা একাই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে কারো কারো পরিবার এখনও বাংলাদেশে রয়েছে, আবার কিছুজনের স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন।
পুলিশ জানিয়েছে, এই নারীদের সারদরনগরের যৌথ আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে নারীদের গুজরাটে আনার স্থানীয় এজেন্টদের ভূমিকা থাকতে পারে। তবে পাচারের মূল চক্রটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। তদন্ত শেষে এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, বাংলাদেশি সন্দেহে ভারতের বিভিন্ন রাজ্যে বিগত কয়েক মাসে কয়েক হাজার জনকে আটক করা হয়েছে। যদিও অধিকাংশ আটক ব্যক্তিই পশ্চিমবঙ্গের নাগরিক বলে অভিযোগ উঠেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান