ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচন কমিশনের নীতিমালা জানার দাবি হাসনাতের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটি দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে মার্কাকে অন্তর্ভুক্ত করা হয় আবার বাদ দেওয়া হয়, সেটি আমাদের জানানো প্রয়োজন। এ বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,“কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি, বা কোন নীতিমালার ভিত্তিতে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে—সবকিছুই স্পষ্ট নয়। সম্প্রতি শাপলা কলিকে কোন নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে, সেটিও পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, আমরা বারবার বলছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, তার কোনো নির্ধারিত নীতিমালা নেই। কখনো মনে হয় মাইক মার্কা দিবে, কখনো মোবাইল দেখার পর মোবাইল মার্কা, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা—এভাবে সিদ্ধান্ত নেওয়া চলবে না। এটি একটি সাংবিধানিক এবং জনগণের প্রতিষ্ঠান; তাই নীতিমালার ভিত্তিতে কাজ করা উচিত।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন