ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঘূর্ণিঝড় ‘মন্থা’: আজ বিকেলে বৃষ্টি সম্ভাবনা যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক :বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটের মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলে ইতোমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলার কিছু এলাকায় বৃষ্টি দেখা দিচ্ছে এবং সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্তবর্তী অঞ্চলে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে। রাজশাহী বিভাগেও সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে; তবে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জে।
ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলায় দুপুর ৩টার পূর্বে বৃষ্টির সম্ভাবনা কম। খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর ছাড়া উপকূলীয় জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলায় সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলায়ও সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)