ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
যুদ্ধবিরতির পরও গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামেনি। নানা অজুহাতে ইসরায়েলি বাহিনী গাজায় রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে, যা গাজাবাসীর সব আশা ম্লান করে দিচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় একশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে বেশির ভাগই নারী ও শিশু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এখনো কার্যকর বলে জানালেও, মধ্যস্থতাকারী কাতার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের জন্য তারা অধীরভাবে অপেক্ষা করছে। গাজায় সর্বশেষ হামলার পর মৃতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫২৭ এবং আহত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৯৫ জন ফিলিস্তিনি।
ইসরায়েলি সেনারা একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চল ব্লিদা শহরে হামলা চালিয়ে পৌরসভার এক কর্মীকে হত্যা করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। নিহতের নাম ইব্রাহিম সালামেহ। হামলার ঘটনায় হিজবুল্লাহ নিন্দা জানিয়েছে, যদিও ইসরায়েলি বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের (পিসিপিএসআর) জরিপ অনুযায়ী, ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশ মনে করছে, হামাসের হাতে অস্ত্র থাকলে তারা তা ফের না ছাড়ুক, বিশেষ করে পশ্চিমতীরে এই সংখ্যাটি ৮০ শতাংশ। গাজা উপত্যকায় ৫৫ শতাংশ এবং পশ্চিমতীরে ৭৬০ জন জরিপকৃতরা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছে।
জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ফিলিস্তিনি মনে করছে ট্রাম্পের পরিকল্পনা যুদ্ধ থামাতে সক্ষম হবে না। পশ্চিমতীরের ৬৭ শতাংশ এবং গাজার ৫৪ শতাংশ এই পরিকল্পনার প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। জরিপে মোট এক হাজার ২০০ জন অংশগ্রহণ করেছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল