ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করে শ্রীভূমির কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার মুখ্যমন্ত্রী পুলিশকে এই নির্দেশ দেন এবং জানান, অপরাধীদের শিগগিরই গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার, যখন আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেস সেবাদলের বৈঠকে স্থানীয় এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন। এই ভিডিওটি ১৯ সেকেন্ডের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিজেপি শাসিত আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংঘল। তিনি বলেন, কংগ্রেসের সভায় সেই দেশের জাতীয় সংগীত গাওয়া হচ্ছে, যারা উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এছাড়া অশোক সিংঘল অভিযোগ করেন, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করে আসামের জনসংখ্যা বদলে দিতে চাইছে এবং দীর্ঘদিন ধরে অনুপ্রবেশে সহযোগিতা করছে। একই সঙ্গে কংগ্রেস বাংলাদেশের সম্প্রসারণমূলক উদ্দেশ্য লালন করছে। রাজ্যের বিজেপি নেতারা এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ওপর চাপ তৈরি করলে তিনি তদন্তের নির্দেশ দেন।
বিএনপি নেতা গৌরব গগৈসহ কংগ্রেস পক্ষ দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাঙালি সংস্কৃতির সঙ্গে আবেগগতভাবে যুক্ত। তিনি বলেন, বিজেপি বাংলার মানুষ, ভাষা ও সংস্কৃতিকে অপমান করছে এবং ভোটের স্বার্থে বাঙালিদের আবেগ ব্যবহার করছে। কংগ্রেসের নেতারা আরও বলেন, বিজেপি এই বিতর্ক সৃষ্টি করে মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরাতে চাচ্ছে।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে গানটি রচনা করেন। ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ এই গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত