ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
রজনীকান্ত-ধানুশকে লক্ষ্য করে ই-মেইলে হুমকি
ডুয়া বিনোদন ডেস্ক :দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত সেন ও তার সাবেক জামাতা ধানুশকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি জানানো হয়েছে ই-মেইলের মাধ্যমে। এই হুমকিপূর্ণ ই-মেইলটি প্রথমে ভারতের তামিলনাড়ু পুলিশ এবং চেন্নাই সিটি পুলিশের কাছে পাঠানো হয়। ই-মেইলে বলা হয়, রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা রাখা হয়েছে।
হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে চেন্নাই পুলিশ তৎপর হয়ে ওঠে। রজনীকান্তের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, পাশাপাশি প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশের অনুমান, এটি সম্ভবত ভুয়া হুমকি। বাসভবনের নিরাপত্তাকর্মীরা নিশ্চিত করেছেন, কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি।
ই-মেইলের প্রাপ্তির পর পুলিশ বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে হুমকিতে নাম থাকা অন্যান্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি চালায়। এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ এটিকে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ সূত্র জানায়, এই ধরনের হুমকি সম্প্রতি তামিল সিনেমার বেশ কিছু তারকা ও রাজনীতিবিদকেও লক্ষ্য করেছে। অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ ও এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এছাড়া সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওও লক্ষ্যবস্তু ছিল। সকল হুমকিকে আইনপ্রয়োগকারী সংস্থা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত