ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
নতুন শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে অনিশ্চয়তা, লটারি না পরীক্ষা?
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষের স্কুল ভর্তি কার্যক্রম শুরু হলেও এবারও নিশ্চিত নয়, শিক্ষার্থীরা লটারির মাধ্যমে ভর্তি হবে, নাকি পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে, তা। এই অনিশ্চয়তার কারণে রাজধানীসহ সারাদেশের স্কুলগুলোতে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর বৈঠক আজ অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকেই লটারি পদ্ধতি থাকবে নাকি ভর্তি পরীক্ষা ফিরবে তা নির্ধারণ করা হবে।
এদিকে, দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পুনঃস্থাপনের দাবি জানিয়েছে সরকারি স্কুল শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’। তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিতভাবে আবেদন করেছেন। সংগঠনটি বলেছে, লটারির পদ্ধতি শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য ক্ষতিকর এবং এই পদ্ধতির কারণে অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। জানা যায়, ২০১০ সাল পর্যন্ত স্কুল ভর্তি পরীক্ষা ছিল নিয়মিত, ২০১১ সালে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি চালু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)