ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে নিটোল ইন্স্যুরেন্স

২০২৫ অক্টোবর ২৮ ১৯:২৩:৪০

ইপিএস প্রকাশ করেছে নিটোল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯০ পয়সা।

সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৬ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৮ টাকা ৮৭ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলসংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আন্তর্জাতিক... বিস্তারিত