ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক :পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলা বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারবে।
বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিটি গদ্য ও পদ্যের লেখক এবং কবি পরিচিতি আগে পড়ে অনুশীলন করবে। এককথায় উত্তর দেওয়ার প্রশ্ন প্রস্তুত করে সেগুলো অনুশীলন করা উচিত। গদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে পড়ে মনে রাখবে। কঠিন ও দুর্বোধ্য শব্দের বানান, অর্থ ও ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা জরুরি।
শিখনফলের আলোকে গদ্য ও পদ্যের বিষয়বস্তু বুঝে নিজের মতো করে প্রশ্নের উত্তর সাজানো উচিত। কবিতা মুখস্থ করার সময় শিরোনাম, কবির নাম ও বিরামচিহ্নের ব্যবহার শতভাগ সঠিক রাখতে হবে। প্রশ্নোত্তর লিখতে চলিত ভাষায় লেখার চেষ্টা করা উচিত এবং প্রতিটি কবিতার মূলভাব ভালোভাবে আয়ত্ত করা উচিত।
পরীক্ষার সময় প্রশ্ন হাতে পাওয়ার পর সহজ ও ভালোভাবে আয়ত্ত করা উত্তরগুলো আগে লিখতে হবে। বাংলা বইয়ের নির্ধারিত ব্যাকরণ ও বিরচন অংশ, যেমন এককথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাক্যগঠন ও যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন, নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। এছাড়া, প্রশ্নের উত্তরের নম্বরের ভিত্তিতে সময় ভাগ করে নেওয়া এবং প্রতিটি প্রশ্নের ক্রমিক নম্বর ঠিক রাখাও গুরুত্বপূর্ণ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত