ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটির সদস্য পরিমল চন্দ্র ওঁরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। তিনি সোমবার দিবাগত রাতে প্রধান সমন্বয়কারীর কাছে তার পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত জীবনের নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে তার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে দলের কাজে দিতে পারছেন না। তাই দলের প্রতি অন্যায় হবে এমন পরিস্থিতি এড়াতে পদত্যাগ করা সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বলে তিনি মনে করছেন।
পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। তার জন্মস্থান নওগাঁর মহাদেবপুর উপজেলা হলেও তিনি দীর্ঘদিন রাজশাহীতে বসবাস করেছেন এবং এনসিপির মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদ লাভ করেছিলেন।
তিনি জানান, নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন। এজন্য তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী নিশ্চিত করেছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)