ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি হোক বা বিরোধী দল, শক্তি অটুট রাখব: সারজিসের দৃঢ় প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নাম্বার রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না- এখানে এনসিপি আবশ্যক।
রোববার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ২৪-এর অভ্যুত্থানপরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামোদকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে। সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।
জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ারসহ জেলার নেতারা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট