ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মার্কিন-চীনের বাণিজ্য আলোচনা প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনার কয়েক দিন আগে, দুদেশের বাণিজ্য আলোচনায় চীন একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের শীর্ষ কর্মকর্তা লি চেংগাং।
লি চেংগাং, যিনি চীনের আন্তর্জাতিক বাণিজ্য আলোচক ও বাণিজ্য উপমন্ত্রী, বলেছেন, “চীন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, সেগুলোর যথাযথ সমাধানের উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছে এবং একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে বেইজিং ও ওয়াশিংটনের কর্মকর্তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দিনের আলোচনায় মিলিত হয়, যা রবিবার শেষ হয়।
আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। এটি চীনের জন্য দারুণ হবে, আমাদের জন্যও দারুণ হবে।”
মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুইদিনের আলোচনায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেং অংশ নেন। আলোচনার লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে চলমান কঠোর বাণিজ্য যুদ্ধের সমাধান খুঁজে বের করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল