ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
টরন্টো বিশ্ববিদ্যালয়ে লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
গবেষণা, আধুনিক পাঠ্যক্রম এবং উন্নত জীবনমানের জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে এখানকার উচ্চশিক্ষা সনদ অত্যন্ত মূল্যবান। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগ বিশ্ব র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ সুবিধা প্রদান করে থাকে।
টরন্টো বিশ্ববিদ্যালয় এই ধরণের একটি স্কলারশিপ প্রদান করছে—লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ পাবেন। বাংলাদেশিসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৭ সালে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত।
সুযোগ-সুবিধা—
*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*পাঠ্যবই সরবরাহ করা হবে;
*স্বাস্থ্য বিমা প্রদান করবে;
*আবাসনের ব্যাবস্থা থাকবে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে;
*ইংরেজি মাধ্যমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতার পরীক্ষা দিতে হবে না;
*ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর ২০২৫।
আবেদনপ্রক্রিয়া—
স্কলারশিপের আবেদন করার আগে U of T-এর আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)