×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১১ দেশে সফলভাবে সম্পন্ন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম

২০২৫ অক্টোবর ২৫ ১৮:২৩:১০

১১ দেশে সফলভাবে সম্পন্ন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২০ হাজার ৬৭৬ প্রবাসী বাংলাদেশি নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম প্রায় আড়াই বছর আগে শুরু হয় এবং এই সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে এ পর্যন্ত এই সংখ্যক প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনের মোট আবেদন এসেছে ৬১ হাজার ১১৯টি। এর মধ্যে ৩৫ হাজার ৪৯০ জনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে, ২৫ হাজার ৭১১ জনের আবেদন অনুমোদিত হয়েছে, ৫ হাজার ১৩৬ জনের আবেদন বাতিল হয়েছে এবং ২৯ হাজার ২৪৭ জনের তদন্ত এখনও চলছে। এছাড়া এক হাজার ৩৬টি আবেদন এখনো অপেক্ষমাণ।

এ পর্যন্ত ২০ হাজার ৬৭৬ জনের তথ্য ইসির সার্ভারে আপলোড করা হয়েছে এবং ১৫ হাজার ৩১ জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানো ও সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

নিবন্ধন কার্যক্রম চলছে ১১টি দেশের ২১টি স্টেশনে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েত সিটি, দোহা, কুয়ালামপুর, ক্যানবেরা ও সিডনি, ও কানাডার অটোয়া ও টরোন্টো, জাপানের টোকিও, আমেরিকার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলস।

প্রবাসী ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নির্বাচিত প্রক্রিয়া (এসওপি) অনুযায়ী, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসী নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ১৬ থেকে ১৭ বছর বয়সী প্রবাসীও ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।

নাগরিকদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলের মধ্যে রয়েছে আবেদনপত্র ফরম-২(ক), বিশেষ এলাকার জন্য অতিরিক্ত তথ্য ফরম, মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট বা বিদেশি পাসপোর্টের কপি, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতামাতার এনআইডি বা জন্ম/মৃত্যু সনদ কপি, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে), নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ এবং ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল/হোল্ডিং ট্যাক্স রশিদ।

এসওপিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের মাধ্যমে আবশ্যিক সরেজমিন তদন্ত করা হবে। দলিলাদি জমা দেওয়া সম্ভব না হলে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি মাধ্যমে তা জমা দেওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত