ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন
২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বার্ষিক বেতন বৃদ্ধি ও নতুন পে স্কেল প্রণয়নের দাবি জানিয়েছেন। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বর্তমান বেতন কাঠামো শ্রমজীবীদের চাহিদা পূরণে অপ্রতুল, তাই তা সংস্কার ও নবায়ন জরুরি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, দেশের বাজার পরিস্থিতি, পরিবারের জীবনযাপন ব্যয় এবং বেতন বৈষম্য বিবেচনা করে ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেল প্রণয়নের জন্য ২১টি প্রস্তাব পে কমিশনের নিকট জমা দেওয়া হয়েছে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করা এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়ন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা