ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গুম ও শহীদদের স্মৃতি তুলে ধরতে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটরের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি গুমের ঘটনা ও জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তাজুল ইসলাম বলেন, আমাদের পত্রিকাগুলো শেখ হাসিনার আমলের ভয়াবহ বাস্তবতা পুরোপুরি প্রকাশ করতে পারেনি। এখনো সময় আছে— প্রতিটি গুম, প্রতিটি নিখোঁজ নাগরিক ও জুলাই আন্দোলনের শহীদদের গল্প নতুন প্রজন্মের ভাষায় বলতে হবে। তাদের অনুভূতি ও আকাঙ্ক্ষা গণমাধ্যমে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, একসময় আমরা ভেবেছিলাম জেনারেশন জেড কেবল ভার্চুয়াল দুনিয়ার মানুষ, যারা গেম খেলেই সময় কাটায়। কিন্তু তারা প্রমাণ করেছে— তারা বিপ্লবী প্রজন্ম, যারা স্বৈরাচারকে শুধু পরাজিত করেনি, বরং তার ছায়াও মুছে দিয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আমরা এমন এক স্বাধীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে আবারও ব্রিটিশ, আমেরিকান ও চীনা বিনিয়োগকারীরা নিরাপদে আসবে। দেশের ভাবমূর্তি ও ন্যায়ের শাসনই হবে সেই আস্থার মূল ভিত্তি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)