ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
সরকারি বেতন বাড়লেও রাজস্ব আয় বাড়বে, জানাল অর্থ বিভাগ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পে কমিশন সম্প্রতি অর্থ বিভাগের কাছ থেকে মতামত চেয়েছিল নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ নিয়ে। অর্থ বিভাগের বিশ্লেষণে বলা হয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ওপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তবে নতুন দুই উৎসের মাধ্যমে এই বাড়তি ব্যয় বহন করা সম্ভব হবে, যা নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান নিশ্চিত করবে।
সূত্র জানায়, নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পাবে। এতে তাদের ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হতে পারে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
জাতীয় বেতন কমিশন গত ২৭ জুলাই গঠন করা হয়। কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায়। অর্থ বিভাগ বলেছে, নতুন কাঠামো বাস্তবায়নে শুধু সরকারের ব্যয়ই বাড়বে না, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পাবে, যা রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
এর আগে পে-কমিশন নতুন বেতন স্কেল ও অর্থনৈতিক চাপ মোকাবেলার বিষয়ে মতামত চেয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)