ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি: অক্টোবরেই রেকর্ড আয়
ডুয়া ডেস্ক: চলতি অর্থবছর (২০২৫–২০২৬)-এ প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৩ হাজার ৫৩২ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৭৯ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ, এ বছর একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবার একদিনেই দেশে এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৫০ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রেমিট্যান্সের এ ধারাবাহিক প্রবাহ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের আগের তিন মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য।
সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার,
আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার,
এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা বৃদ্ধি এবং ডিজিটাল ট্রান্সফারের সুবিধা প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারে উৎসাহিত করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ