ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রতিবাদকে অপরাধ বানিয়েছিলেন হাসিনা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেকোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, আমাদের ওপর একটি নির্দিষ্ট ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ প্রতিবাদ করা ন্যায়ের অংশ— এটি গণতন্ত্রের মৌলিক অধিকার। কিন্তু শেখ হাসিনা সেটিকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সত্যগুলো লিখে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিব যে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, শেখ হাসিনা বাস্তবে তা কার্যকর করেছেন। নয়া দিগন্তসহ অল্প কয়েকটি গণমাধ্যম ছাড়া তখন প্রায় সব সংবাদমাধ্যম এক সুরে কথা বলেছে, একই বয়ান প্রচার করেছে।
প্রেস সচিবের ভাষায়, একটি রাষ্ট্র ও সমাজের জন্য সংবাদপত্র অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি ভাষার গণমাধ্যমগুলোর কেউই শেখ হাসিনার বিরুদ্ধে লেখার সাহস দেখায়নি। অথচ দমন-পীড়নের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়