ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই ফল শনিবার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি পরে বার কাউন্সিলের মাধ্যমে জানানো হবে।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়। প্রথমে আইনের ওপর স্নাতক উত্তীর্ণ হয়ে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ছয় মাসের পরে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা তৈরি হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। এরপর তারা সংশ্লিষ্ট জেলা বারের সঙ্গে যোগ দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
সনদ প্রদান ও আইনজীবীদের নিয়ন্ত্রণমূলক দায়িত্ব বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে পরিচালিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের