ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ছয় তলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়, যেখানে একটি তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর–১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ছয় তলা ভবনটির নিচতলায় একটি কমিউনিটি সেন্টার থাকলেও রাতে সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত পোশাক কারখানাও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তবে আগুন লাগার আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছিলেন, যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত