ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান অঞ্চলে কয়েকদিন ধরে ছোট ছোট নৌকায় হামলার পর এবার সরাসরি ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলা নিয়ে মার্কিনিদের বড় ধরনের কোনো পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে গত শুক্রবার, যখন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন। সিএনএন জানিয়েছে, এই হামলার পরিকল্পনা ভেনেজুয়েলার কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুটকে লক্ষ্য করে করা হচ্ছে।
ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার অভ্যন্তরে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায়। এই মাদকের "স্রোত" বন্ধ করতে যুক্তরাষ্ট্র মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে, যদিও সাধারণ জেলেদের নৌকা লক্ষ্য করেও অনেক সময় হামলা চালানোর অভিযোগ রয়েছে।
সামরিক হামলার আগে কূটনৈতিক উপায়ে ভেনেজুয়েলার সঙ্গে এই সমস্যা সমাধানের সম্ভাবনা যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না। তবে গত কয়েক সপ্তাহ ধরে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। সিএনএন আরও জানিয়েছে, ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেইন উৎপাদন করা হয় এমন কোনো তথ্য জানা যায় না। তা সত্ত্বেও ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত