ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬৫৯
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর, এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো থেকে এই তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগেই (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ১৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, দক্ষিণ সিটিতে ৫৭ জন, চট্টগ্রামে ১০৪ জন, বরিশালে ১২৬ জন, খুলনায় ৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে সারা দেশে ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর মোট ৬১ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪ হাজার ২৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)