ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদ্যুতের দাম পর্যালোচনায় কমিটি গঠন
ডুয়া নিউজ: বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ বা বিদ্যুতের দাম পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে জানানো হয়, কমিটির নেতৃত্বে আছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মো. কামরুল আহসান। এছাড়া, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যুৎ খাতের সংস্কার কমিটির আর্থিক মডেলিং বিশেষজ্ঞ ও পাওয়ারসেলের পরামর্শক তোহা মুহাম্মদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, এবং পরিচালক (ক্রয় পরিদপ্তর) মো. নান্নু মিয়া।
এই কমিটি বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান বা ‘দায়মুক্তি আইনের’ আওতায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্রয় চুক্তির অসংগতি খুঁজে বের করে সুপারিশ করবে। পাশাপাশি ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর বিদ্যুৎ দামের পর্যালোচনা করে তা কমানোর সম্ভাবনা নিয়ে সুপারিশ করা হবে।
বিদ্যুৎ বিভাগের অফিস আদেশে জানানো হয়েছে যে, কমিটিতে প্রয়োজনে অভিজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীনে ৯১টি বিদ্যুৎকেন্দ্র প্রতিযোগিতা ছাড়াই নির্মিত হয়। এসব চুক্তি নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে, বিশেষত বিদ্যুৎ কেনার ব্যয় বেশি হওয়ার কারণে। এই আইনের অধীনে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা যায় না, যার কারণে এটি 'দায়মুক্তি আইন' নামে পরিচিত। ২০১০ সালে আইনের প্রবর্তন হলেও তা বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির