ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: শামা রিংকু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ছাত্র ও যুবসমাজের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, ধ্বংসপ্রাপ্ত শিক্ষার উন্নতি করা হবে এবং একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলার আয়োজন করেছে মার্স গ্রুপ।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমাদের সুশিক্ষা গ্রহণ করতে হবে। মাদক ও সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে নিজেকে রক্ষা করলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারব।
তিনি আরও বলেন, নগরকান্দার প্রতিটি ছেলে-মেয়ে যেন খেলাধুলায় এগিয়ে যেতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আমরা যদি সরকার গঠন করতে পারি, নগরকান্দার মানুষ যাতে কর্মসংস্থানের জন্য বাইরে না যেতে হয়, এজন্য উপজেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্স গ্রুপের পরিচালক মো. সাইফুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ। এ ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে