ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘নারীর শিক্ষায় বেগম রোকেয়া ও খালেদা জিয়ার অবদান অনন্য’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার ধারাবাহিকতায় পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছেন। তিনি আরও জানিয়েছেন, “আমরা ক্ষমতায় এলে শিক্ষিত নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের তরুণ সমাজে অসাধারণ প্রতিভা রয়েছে। এই প্রতিভা আমরা ফেসবুক বা টিকটকে দেখতে পাই। তাদের দক্ষতা কাজে লাগানোর জন্য কিছু নীতি নির্ধারণ করা প্রয়োজন। আমরা ভাবছি, কীভাবে তাদের আয়ের পথ নিশ্চিত করা যায়।”
তারেক রহমান আরও বলেন, “যারা দেশে আছেন, তারা রাজনৈতিক পরিস্থিতি আমার চেয়ে ভালো জানেন। তবে এটি সত্য নয় যে, আমি কিছুই জানি না—আমারও একটি ধারণা আছে।”
তিনি শেষপর্যায়ে বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই পার্থক্য নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি। এটাই একটি স্বাস্থ্যকর রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক