ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
বরিশালে ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত আরও ১২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার রাতের দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত বুধবার একইভাবে তিন নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছিল।
মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার এ বিষয়ে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের আগেই বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তারা নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করলে দলীয়ভাবে বিষয়টি বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে ওই বছরের ৪ জুন মহানগর বিএনপির ১৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের মধ্যে চারজন আওয়ামী লীগে যোগ দেওয়ায় বাকি ১৫ জনকে পুনরায় বিএনপিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, নগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিন সামাদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ নেওয়া কামরুল আহসান এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জাবের আবদুল্লাহ সাদী।
এর আগে বুধবার মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, শাহ আমিনুল ইসলাম ও হারুন অর রশিদের বহিষ্কারাদেশও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ