ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসিতে আপিল শুনানি: মনোনয়ন ফিরে পেলেন ৫১ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানিতে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১৬ জনের আবেদন বাতিল এবং তিনজনের বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেসব প্রার্থীর বিষয়ে অপেক্ষমাণ রাখা হয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমাদান শেষে পুনরায় শুনানি করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য কমিশনাররাও অংশগ্রহণ করেন। প্রথম দিনে মোট ৭০ জন প্রার্থীকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তিনজনের বিষয় অপেক্ষমাণ রাখা হয়, বাকিদের আবেদন নামঞ্জুর করা হয়।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তারা ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি এবং ৯ জানুয়ারি শেষ হয়।
শুনানি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে ৭১ থেকে ১৪০, ১৪১ থেকে ২১০ এবং ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা