ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বনশ্রীতে শিক্ষার্থীকে ভয়া-বহ-ভাবে হ-ত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে এক কিশোরী শিক্ষার্থীকে ভয়াবহভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা নামের বাসায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, লিলি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলায় ভাড়া বাসায় থাকত।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফরাজী হাসপাতাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, হাসপাতালে গিয়ে দেখি লিলির গলা কাটা। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন