ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জানা গেল তাসনিম জারার পছন্দের মার্কা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এদিন নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
ডা. তাসনিম জারা বলেন, “আমাদের আপিল মঞ্জুর হয়েছে। আমি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছিলাম এবং এখন তা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আমি একটি নতুন ধরনের অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছি। দেশে-বিদেশে অনেক শুভ কামনা ও দোয়া পেয়েছি। রাস্তায় মানুষজনের সঙ্গে কথা বলার সময় অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, তবে দোয়া করছেন। তাদের সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও জানান, “সবার জনসমর্থন নিয়ে আমরা আগামী নির্বাচনে লড়াই করব। এখন প্রতীক (মার্কার) জন্য আবেদন করতে পারব। আমরা ফুটবল প্রতীক চাই এবং সেটি নিয়ে আবেদন করব। পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ডা. তাসনিম জারা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং শনিবার তা বৈধ ঘোষণা করা হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর