ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
জামায়াত ক্ষমতায় এলে ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া হবে: নায়েবে আমির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জনগণ আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে এমন এক সাহসী সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার একমাত্র আল্লাহকে ভয় করবে—কোনো পরাশক্তিকে নয়। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর রামপুরাস্থ একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রামপুরা থানা জামায়াত এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা-১১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান; এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ঢাকা-১১ আসনের পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ।
এটিএম মা’ছুম বলেন, আমরা সংসদে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই এই পদ্ধতির পক্ষে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)